spot_img
spot_img

সৌদি বাদশাহ সালমানকে রমজানের শুভেচ্ছা জানালেন এরদোগান

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে শুভেচ্ছা জানিয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (১৪ এপ্রিল) এক ফোনালাপে এ শুভেচ্ছা বার্তা জানান তিনি।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। এ উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

ফোনালাপকালে সৌদি বাদশাহ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উভয়ের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা বিনিময় হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ