চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৬৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ১৭ হাজার ৪৪০ জনে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ২৮ লাখ ৩২ হাজার ৮৪১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, রাশিয়া ও ফিনল্যান্ড।










