spot_img
spot_img

গণঅভ্যুত্থান হয়েছিল ভারতের আগ্রাসন ও আ. লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পরিবর্তনের জন্য নয়, ভারতের আগ্রাসন এবং আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর, লালন তিরোধান ও রমনা কালিমন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব করা হয়েছে। ১৭ বছর নানান কায়দায় দেশকে একমুখী করার পাঁয়তারা করা হয়েছিল। তবে এখন ভেতর বা বাইরের কোনো শক্তি দেশকে আর করায়ত্ত করতে পারবে না।

তিনি আরও বলেন, হাসিনার আমলে ভারতীয় সিনেমার আগ্রাসন শেখ মুজিবের আমলকেও হার মানিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ