spot_img
spot_img

নিউ মার্কেটে আগুনে এখন পর্যন্ত আহত ১৫

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ ফায়ার কর্মীসহ ১৫ জন আহত। সকলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে প্রায় চার ঘণ্টা হয়ে গেল রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসে ২৯টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ