spot_img
spot_img

মে মাসেই মালদ্বীপ থেকে ভারতের সব সেনা বিদায় নিবে : মুইজ্জু

১০ মে-র মধ্যে মালদ্বীপ থেকে ভারতকে সেনাসদস্যদের সরিয়ে নিতে বলেছিলেন প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু। সেই মতো দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে চুক্তিও। কয়েক দিন আগে দ্বিতীয় দফায় মালদ্বীপে থাকা ভারতীয় সেনাসদস্যদের একটি দল ভারতে ফিরে গেছে।

নির্বাচনী প্রচারে গিয়ে তার দৃষ্টান্ত দিয়ে মুইজ্জু জানালেন, তিনি যেমন কথা দিয়েছিলেন, তেমনই হচ্ছে। তিনি কথা রাখছেন। মে মাসের মধ্যেই ভারতের সব সেনাসদস্য মালদ্বীপ থেকে সরে যাবে বলে জানিয়েছেন তিনি।

মালদ্বীপে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর একটি দল গত ৯ এপ্রিল দেশে ভারতে ফিরে গেছে। এর পর আর একটি দলের ভারতে ফিরে যাওয়া বাকি। মুইজ্জুর দাবি, ১০ মে-র আগে তারাও মালদ্বীপ ছাড়বেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ