spot_img
spot_img

পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ইরানের

পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার (১৪ মে) ভারতের নয়াদিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে আমেরিকা ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি নিন্দা জানাতে ব্রিকসভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আরাগচি বলেন, ইরানে অবৈধ আগ্রাসনসহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিকসের সদস্যভুক্ত দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সব দায়িত্বশীল সদস্যের উচিত আমেরিকা ও ইসরাইলের সুস্পষ্ট নিন্দা জানানো।

তিনি বলেন, ইরান বিশ্বাস করে, ব্রিকস একটি নতুন বিশ্বব্যবস্থার উত্থানের প্রতীক, যেখানে গ্লোবাল সাউথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরাগচি এই জোটকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ রোধ এবং যুদ্ধবাদী নীতি বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ