spot_img
spot_img

ইরান থেকে তেল নিতে পারবে না চীন: আমেরিকা

আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান থেকে তেল নিতে পারবে না চীন। হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী চীনা ট্যাংকারগুলো আটকে দেওয়া হবে।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেসেন্ট বলেন, তারা (চীন) ইরানের তেল পাবে না। তারা অন্য উৎস থেকে তেল নিতে পারে। কিন্তু ইরানি তেল নয়।

তিনি চীনের সমালোচনা করে বলেন, ইরানের তেলের বড় ক্রেতা চীন বৈশ্বিক অংশীদার হিসেবে নির্ভরযোগ্য আচরণ করছে না। বেসেন্টের অভিযোগ, চীন একদিকে তেলের মজুত বাড়াচ্ছে, অন্যদিকে কিছু পণ্যের রপ্তানি সীমিত করছে। এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি।

তবে এই বিরোধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মে মাসের মাঝামাঝি বেইজিং সফরের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে কি না, সে প্রশ্নের জবাব দিতে চাননি তিনি।

বেসেন্ট বলেন, এই সফরের বার্তা হওয়া উচিত স্থিতিশীলতা। গত গ্রীষ্মের পর থেকে আমাদের সম্পর্ক বেশ স্থিতিশীল রয়েছে এবং এই স্থিতিশীলতা ওপরের স্তর থেকেই এসেছে। যোগাযোগই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ