অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে তেল আবিবে পৌঁছেছেন আমেরিকার দূত হাদি আমর।
সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কূটনীতিকদের আহ্বানের মধ্যেই শনিবার তেল আবিবে পৌঁছান তিনি। খবর বিবিসি’র।
দুই পক্ষকে অস্ত্র বিরতিতে রাজি করাতে ইসরাইল, ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন হাদি আমর।
রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে তার এই সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনীতিকরা।
ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, হাদি আমরের এই সফরের লক্ষ্য হল ‘একটি টেকসই শান্তির লক্ষ্যে চলমান আলোচনাকে শক্তিশালী করা।’
হাদি আমর একজন মধ্যম-পর্যায়ের কূটনীতিক, যিনি মর্যাদায় যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের বিশেষ দূতের সমপর্যায়ের নন।
যদিও ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের পক্ষে সরাসরি বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ফিলিস্তিনে বিমান হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি আশা ও প্রত্যাশা হলো দ্রুত এটি বন্ধ হবে। কিন্তু ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।












