spot_img
spot_img

তুরস্কে আফগান অভিবাসীদের সমস্যা সমাধানে সহযোগিতা জোরদারের আহ্বান

তুরস্কে বসবাসরত আফগান অভিবাসীদের বিভিন্ন সমস্যা, আটককেন্দ্রগুলোর পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে তুরস্কের অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে আফগানিস্তানের একটি যৌথ প্রতিনিধিদল।

শনিবার (২৪ অক্টোবর) শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মন্ত্রণালয়ের কার্যালয়ের প্রধান মাওলভী সাঈদ আহমদ বানুরির নেতৃত্বে প্রতিনিধিদলটি ২২ অক্টোবর তুরস্কের অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রধান মুরাদ কারাকায়া, অনিয়মিত অভিবাসনবিষয়ক মহাপরিচালক আহমদ কুচুক ইকিজ এবং অভিবাসীদের প্রত্যাবাসনের দায়িত্বে থাকা কর্মকর্তা ওঙ্কার উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়, তুরস্কে বসবাসরত আফগান অভিবাসীদের সমস্যাগুলো সমাধান, আটককেন্দ্রগুলো পরিদর্শন করে সেখানে তাদের পরিস্থিতি মূল্যায়ন এবং অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে একটি প্রস্তাবিত নথি উপস্থাপনের জন্য প্রতিনিধিদলটি তুরস্কে গিয়েছে।

তুরস্কের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে স্বাগত জানান এবং সংস্থাটির কার্যক্রম ও অভিবাসী আটককেন্দ্রগুলোর পরিচালনা সম্পর্কে তাদের অবহিত করেন। তারা দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন বলে বিবৃতিতে জানানো হয়।

তারা জানান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক অভিবাসীর উপস্থিতির কারণে তুরস্ক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবে প্রায় ৭ লাখ ৬০ হাজার সিরীয় অভিবাসী ফিরে যাওয়ায় কিছুটা চাপ কমেছে।

কর্মকর্তারা আরও জানান, তাদের সংস্থা সব অভিবাসীর জন্য উন্মুক্ত রয়েছে, বিশেষ করে আফগানদের জন্য। একইসঙ্গে তারা অভিবাসীদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার প্রক্রিয়া সহজ করতে কাজ করছে।

আটককেন্দ্রগুলোতে আফগান অভিবাসীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্মকর্তারা তাদের সমস্যাগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বানুরি তুরস্কের আতিথেয়তা ও সহযোগিতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় তুরস্কের ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুরস্কে অবস্থানরত আফগান অভিবাসীদের সমস্যা সমাধান এবং আটককেন্দ্রগুলোতে তাদের পরিস্থিতির উন্নয়নে দুই দেশের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানান তিনি।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ