জুমার খুতবায় মাদক ও সন্ত্রাসসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, ‘প্রত্যেক এলাকায় ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের বক্তব্যে মানুষ সংশোধিত হবে।’
ইমামদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’











