spot_img

ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস।

ফিলিস্তিনে মুসলমানদের হত্যা ও আল আকসা মসজিদে হামলার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে শুক্রবার (১৪ মে) বাদ জুম্মা বায়তুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কে এম আলম, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, শ্রমিক মজলিস সভাপতি হাজী নুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য খন্দকার শাহাবুদ্দিন আহমদ, ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সাম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাষ্টার কেতাব আলী মল্লিক, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বায়তুলমুকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ