spot_img
spot_img

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রাজশাহীতে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে চলমান ঝড়-বৃষ্টির সময় জেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে জেলার বাগমারা এলাকায় তিনজন ও বাঘায় একজন মারা গেছেন। তারা এ সময় মাঠে ও আমবাগানে আম পাড়ার কাজ করছিলেন।

জানা গেছে বাগমারায় নিহত তিনজনের মধ্যে দুইজনের বাড়ি দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে। তারা আমপাড়া শ্রমিক হিসেবে বাগমারার তাহেরপুরে কাজ করতে গিয়েছিলেন। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই গ্রামের মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (৩৩), বাগমারার হাজড়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু (৩২)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ