ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী কর্তৃক আল-জাজিরার সাংবাদিক ও ফিলিস্তিনি নাগরিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা ও আরেক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংস্থাটির পক্ষ থেকে এ ঘটনার সচ্ছ ও স্বাধীন তদন্তেরও দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে জাতিসংঘ এ নিন্দা জানায় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।
গত বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইহুদিবাদী ইসরাইলী সামরিক অভিযান কভার করার সময় আবু আকলাকে (৫১) গুলি করে হত্যা করে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলী বাহিনী। আকলেহের সাথে উপস্থিত আরেক সাংবাদিক আলী আল সামুদিকও গুলি করে তারা। তবে গুরুতর আহত সামুদিক আপাতত শঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, আমরা নিরাপত্তা পরিষদের সদস্যরা নিহতের পরিবারের প্রতি সহানুভূতি ও গভীর সমবেদনা জানাচ্ছি। এ ঘটনার স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদ বেসামরিক নাগিরকদের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার জোর দাবি জানাচ্ছে। এছাড়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।











