ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সোমবার (১৫ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, সোমবার নাবলুসে ইসরাইলী হামলায় সালেহ মোহামেদ সাবরা (২২) নামের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
ইহুদিবাদী ইসরাইলী বাহিনী বলেছে, ফেব্রুয়ারি মাসে এক সশস্ত্র হামলায় দুই ইসরাইলী নিহত হওয়ার সাথে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি হিসেবে তারা অভিযান চালিয়েছে।











