বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটে তাকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন।










