spot_img

বিএনপির আমলে প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যেতো: কৃষিমন্ত্রী

বিএনপির আমলে প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যেতো বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপির আমলে প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যেতো। এখন দেশে বিদ্যুতের সমস্যা নেই। বেগম খালেদা জিয়া ও সাইফুর রহমান ইনকাম ট্যাক্স দেন নাই। খালেদা জিয়ার পুত্ররা বিদেশে টাকা পাচার করেছে। তাদের মুখে বড় বড় কথা মানায় না।

বুধবার (১৫ জুন ) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবার হত্যা করেছিল। ওরা এখনো তৎপর রয়েছে। ওরা স্লোগান দেয় ‘৭৫-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’। তাই তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ