spot_img
spot_img

বিশ্বের অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে। কৃষিকে এখানে গবেষণামূলক কর্মকাণ্ডে মধ্য দিয়ে আধুনিকায়ন করেছি। যান্ত্রিকীকরণ করেছি, তার ফলে আমাদের খাদ্য ঘাটতি নেই। পেটে যখন খাবার আছে তখন অন্যগুলো সামাল দেওয়া যায়।

বৃহস্পতিবার (১৫ জুন) কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী (আষাঢ়-শ্রাবণ-ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও খেলা চলছে। চক্রান্ত চলছে। লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। তাদের লবিস্ট নিয়োগ করার টাকার অভাব নেই। ক্ষমতায় না থাকলেও সেই অর্থ তাদের আছে। লবিস্ট নিয়োগ করে আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, অগণতান্ত্রিক সরকার যখন এসেছে, তখন তারা গাছ উজাড় করেছে, বনজ সম্পদ উজাড় করেছে, বৃক্ষকে শত্রু মনে করেছে। ইকোনমিস্টের সমীক্ষায় বলছে, বসবাস অনুপযোগী রাষ্ট্রের তালিকায় ১৪০ দেশের মধ্যে আমাদের অবস্থান ১৩৭তম। এর মূল কারণ বৃক্ষ নিধন ও নদী দূষণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ