spot_img
spot_img

একদিনে সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি; আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ বছরের সর্বোচ্চ ২৮৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ২৮৫ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর ২৩৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট ৯৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৬৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট চার হাজার ৮৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৩৯ জন হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ