spot_img
spot_img

ইরানের সঙ্গে তাল মিলিয়ে ইসরাইলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের সাথে তাল মিলিয়ে শনিবার দিবাগত রাতভর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরাইল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই শনিবার রাতে ইসরাইলে হামলা চালায় ইয়েমেনের হুথিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।

হুথি হামলার কথা নিশ্চিত করে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুথিরাও বিষয়টি নিশ্চিত করেছে।

আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি জানায়, ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকটি ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ