spot_img
spot_img

‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক রেজাউল হক মারা গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রস্তাবক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) মারা গেছেন।

বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

১৯৫০ সালের ১১ আগস্ট চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার ভিংরোল গ্রামের মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন রেজাউল হক মুশতাক।

তিনি কেএন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিপিং, ইনডেনটিং, আমদানি ও রফতানি ব্যবসায় যুক্ত ছিলেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সদস্য ছিলেন এবং ২০১২-২০১৩ সালে চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ