spot_img
spot_img

সৌদিতে আরও এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিন এ তথ্য জানায়।

এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হজ পালনে গিয়ে ২ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর আগে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডল মারা যান।

গত ১৮ এপ্রিল হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ