spot_img
spot_img

আমেরিকা-ভারত-ইসরাইল-আরব আমিরাতকে নিয়ে নতুন জোট

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে নিয়ে নতুন জোট গড়েছে আমেরিকা। জোটে আরো আছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

গতকাল বৃহস্পতিবার রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র প্রধানরা খাদ্য ও পরিচ্ছন্ন জ্বালানি নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, পানি, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি এসব চ্যালেঞ্জ মোকাবিলাই এই জোটের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ৪ দেশের নেতারা বলেছেন, তারা দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন জ্বালানি ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন।

ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আল-বান্না এই জোটকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ হিসেবে অভিহিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ