spot_img
spot_img

৭ দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে

শ্রীলঙ্কায় আগামী সাত দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে শুক্রবার জানিয়েছেন, ২২৫ জন সংসদ সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটেরভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

রাজনৈতিক সূত্রের খবর, পলাতক গোতাবায়া রাজাপক্ষ ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের পদ দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও প্রবীণ সাংবাদিক তথা সংসদ সদস্য ডলাস অলহাপেরুমনা।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে তাই পার্লামেন্টের সদস্যদের ভোটেরভিত্তিতেই অন্তর্বতী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সর্বদল বৈঠকে।

২২৫ সদস্যের শ্রীলঙ্কা পার্লামেন্টে রাজাপক্ষ-এর দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনার (এসএলপিপি) সদস্য সংখ্যা ১০০। এছাড়া প্রধানমন্ত্রী রনিলের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) ১ ও তালিম সংগঠন ইপিডিপির ২ সদস্য রয়েছেন। ছ’বারের প্রধানমন্ত্রী রনিল ভোটে লড়লে এদের বড় অংশের সমর্থন পেতে পারেন।

অন্যদিকে, সাজিথের দল সমগি জন বলবেগয়ার (এসজেবি) ৫৪ সংসদ সদস্য রয়েছেন। বৃহত্তম তামিল দল টিএনএর ১০ সদস্যের সমর্থনও তার পাশে রয়েছে। এই পরিস্থিতিতে অন্য ছোট দল ও ৪৫ জন স্বতন্ত্র সদস্যের সমর্থন নির্ণায়ক হতে পারে।

সূত্র : আনন্দবাজার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ