আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান।
মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন।
কাজেম ঘারিবাবাদি বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে আমেরিকার সামরিক হামলার জবাব দেওয়া এবং হরমুজ প্রণালিতে দেশটির সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার অংশ হিসেবে তেহরান এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরান তার সার্বভৌম অধিকার যেকোনো মূল্যে রক্ষা করবে।
ঘারিবাবাদি বলেন, বিষয়টি সরাসরি ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো ইস্যুতেও আমেরিকার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে না বলে জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর টানা ৪০ দিনের সংঘাতের অবসানে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।










