spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর ২ জন এবং পাবনার একজন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩১৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ