বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস এম তৌফিক, আজিজুর রহমান বেনা, কে এম বাবর ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, উপজেলা ছাত্রদল সভাপতি তাসবীর হোসেন, সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি শেখ হাফিজুর রহমান প্রমুখ।











