স্বাধীনতা দিবস উপলক্ষে দ্বীনি সচেতনতামূলক বার্তা দিয়েছেন ভারতের জনপ্রিয় তরুণ ইসলামী ব্যক্তিত্ব মুফতী শামায়েল নদভী।
শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আসুন, ১৫ আগস্ট উপলক্ষে নিজেদের আকীদা শুদ্ধ করি।”
এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, “১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি উপলক্ষে অধিকাংশ সময় আপনারা দেখেন যে, অনেক মুসলিম নিজেদের ‘দেশবাখত’ অথবা বলে থাকেন, আমরা দেশ বাখতি করি।”
শামায়েল নদভী বলেন, “আপনাদের জানা থাকা উচিত, বাখত অথবা বাখতি একটি সংস্কৃত শব্দ। এর একটি অর্থ ইবাদাত করা, পূজা করা। অর্থাৎ এর একটি সুস্পষ্ট ধর্মীয় যোগসূত্র রয়েছে। অথচ মুসলিমরা শুধুমাত্র এক আল্লাহরই ইবাদাত ও পূজা করে। এজন্য সামনে থেকে যখনই আপনারা শরীয়তের গণ্ডিতে থেকে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চায়বেন – এতে কোনো সমস্যা নেই, স্বভাবতই নিজ দেশের প্রতি মানুষের টান ও ভালোবাসা থেকে থাকে – সে সময় আপনারা ‘দেশবাখত’ শব্দের পরিবর্তে ‘দেশপ্রেমী’ শব্দ ব্যবহার করুন।”
তিনি বলেন, “কারণ একজন মুসলিম ‘দেশপ্রেমী’ ও দেশকে মুহাব্বত করনে ওয়ালা তো হতে পারে, কিন্তু কখনোই দেশবাখত হতে পারে না। কেননা সে তো বাখতি (ইবাদাত) শুধুমাত্র এক আল্লাহ তাআলারই করে।”
উল্লেখ্য, মুফতী শামায়েল নদভী ভারতের একজন জনপ্রিয় তরুণ ইসলামী ব্যক্তিত্ব। যুক্তিবিদ্যা, ধর্মতত্ত্ব ও ইসলামি দর্শনের আলোকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে নাস্তিকতা ও আধুনিক ভাবধারার খণ্ডন করে থাকেন।
২০২৫ সালের ডিসেম্বরে ভারতের বিখ্যাত কবি, গীতিকার ও সেক্যুলার যুক্তিবাদী জাভেদ আখতারের সাথে অনুষ্ঠিত উন্মুক্ত বিতর্কে দক্ষতা ও সাফল্য তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। বিতর্কটির শিরোনাম ছিলো, ঈশ্বর কি আছেন?
এছাড়া ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি হলো, ভারতের স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস। ১৯৪৭ এর ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ ও ১৯৫০ এর ২৬ জানুয়ারি নিজস্ব সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশটি প্রতি বছর এই দিন দুটিতে স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস উদযাপন করে থাকে।










