spot_img
spot_img

বিশ্বে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২০ কোটি ৩২ লাখ মানুষ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের ছোবলে এখন পর্যন্ত বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৬১ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ২২ কোটি ২২ লাখের বেশি মানুষ।

এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে, ইতোমধ্যে এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হয়েছেন ২০ কোটি ৩২ লাখের বেশি মানুষ। তারা এখন সুস্থ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৬ লাখ ৬১ হাজার ৪১৮ জন।

এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২২ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৬৯৬ জন মানুষ। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২০ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ