spot_img
spot_img

পুরো জেরুসালেম শহরই ইসরাইলের রাজধানী: বেনেত

এক সময় পুরো জেরুসালেমই ইসরাইলের রাজধানী ছিল বলে দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। তিনি বলেন, যদিও ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ফিলিস্তিনিদের এ দাবিকে ইসরাইলী প্রশাসন প্রত্যাখ্যান করেছে। ইসরাইলি কর্তৃপক্ষ পুরো জেরুসালেম শহরকেই তাদের রাজধানী মনে করে থাকে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইসরাইলের কান নিউজকে এসব কথা বলেন বেনেত।

বেনেত বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে আলোচনা করতে চান না বলে জানিয়েছেন বেনেত। এর কারণ হিসেবে তিনি বলেন, মাহমুদ আব্বাস হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে ইসরাইলের সেনা ও কমান্ডারদের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া ইসরাইলের সাথে যুদ্ধে মৃত ও আটক ফিলিস্তিনিদের আত্মীয়-স্বজনদের অর্থ সাহায্য করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ