দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের করোনা শনাক্ত ও ১জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯২০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।











