spot_img
spot_img

আসিফের বিরুদ্ধে অর্থপাচারের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে চিঠি দেবে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, এনসিপি নেতার বিরুদ্ধে আনা অভিযোগ মনগড়া নয়।

দুদকের অনুসন্ধানে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে দুদক সচিব বলেন, অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে কমিশন। বর্তমানে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এতে যেসব তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজন হলে সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে। আইনের আওতায় বিদেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলআর) পাঠানোর প্রয়োজন হলে সেটিও করা হবে।

দুদক সচিব আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে এর সারবত্তা পাওয়া গেলে পরবর্তী ধাপে অগ্রসর হবে কমিশন।

অনুসন্ধান ও তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান সাইদুর রহমান খান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ