spot_img

বিএনপির রঙিন স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে: ওবায়দুল কাদের

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

‘আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে- এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জণগণ। কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।

তিনি বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোন কারণ নেই। কারণ তারা গত একযুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোন সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিলো। শুধু তাই নয়, সনাতন ধর্মাবলম্বীদের জন্যও প্রতিটি রাত ছিলো দুঃস্বপ্নের, এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ