spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৬ জন। ফলে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে ঢাকাতে ৯১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৮৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ