spot_img
spot_img

মস্কোয় আফগান সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ভারত

আগামী বুধবার (২০ অক্টোবর) মস্কোয় বিশেষ বৈঠক ডেকেছে রাশিয়া। সেখানে আফগান সরকারের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এই তথ্য জানিয়েছে।

তারা জানায়, ওই বৈঠকে ভারতের প্রতিনিধিরাও থাকবেন। বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। ভারত সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কোয় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মস্কোয় বৈঠক সামনে রেখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মস্কোর বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল। আমরা অংশগ্রহণ করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ