spot_img

সার্বিয়ার পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রমমন্ত্রীর সাথে ড. মোমেনের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে সার্বিয়ার বেলগ্রেডে দেশটি পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. দারিজা কিসিক টেপাভসেভিচ এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রী টাটজানা মেটিকের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বেলগ্রেডে অনুষ্ঠিত ন্যামের বিশেষ বৈঠক চলাকালে সাইড লাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১৩ অক্টোবর ড. মোমেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বৈদেশিক নীতির অংশ হিসেবেই বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করছে।

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে সাবেক যুগোস্লাভিয়ার ভূমিকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ড. মোমেন ।

এ বিষয়ে তিনি বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠানের প্রস্তাব করেন এবং সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানান।

ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেদেশে প্রত্যাবাসনের বিষয়ে সার্বিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশের অত্যন্ত পরিশ্রমী জনশক্তি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। এদেশের দক্ষ জনশক্তির অভিজ্ঞতা থেকে সার্বিয়া, বিশেষ করে তাদের অবকাঠামো, স্বাস্থ্য ও পর্যটনখাত অনেক বেশি লাভবান হতে পারে।

সার্বিয়ার শ্রমমন্ত্রী ড. মোমেনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ