spot_img

কুমিল্লার ঘটনা থেকে জনগনের দৃষ্টি সরিয়ে নিতে চায় সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার ঘটনা সরকারি একটি মহলের ইঙ্গিতে হয়েছে। যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। সরকার এ সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে চেষ্টা করছে। যা কখনোই গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করা হোক।

শুক্রবার (১৫ অক্টোবর) চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুআ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন এ ধরনের ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে এ অবৈধ সরকার আসার পর থেকে তাদের ক্ষমতা টিকে রাখার জন্য সবসময় বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়নে তার বহু অবদান রয়েছে। আর সেই নেত্রীকে আজকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি বর্তমানে করোনা পরবর্তী নানা জটিল রোগে গুরুতর অসুস্থ। এছাড়া দীর্ঘ চারবছর কারাগারে থাকার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন।

কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ