spot_img
spot_img

সমুদ্রে নিখোঁজ হওয়া কুমিল্লা কাসেমুল উলুম-এর ছাত্র তাহসিনের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ৯ ঘণ্টা পর কুমিল্লা কাসেমুল উলুম-এর ছাত্র মোহাম্মদ তাহসিন (১৬) এর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের সৈকত কর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান গনমাধ্যমকে জানান, তাহসিনসহ তার চার বন্ধু আজ ভোরে কক্সবাজার পৌঁছায়। এর মধ্যে তিন বন্ধু সমুদ্রে গোসলে নামে। গোসলের একপর্যায়ে সকাল ৭টার দিকে ফয়সাল নামে এক বন্ধু সাগরে ডুবে যেতে থাকে। এ সময় তাহসিন বন্ধু ফয়সালকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু ফয়সাল কূলে উঠতে পারলেও তাহসিন স্রোতের টানে ভেসে যায়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুজ্জামান বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে লাইফ গার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা তৎপরতা চালান। একপর্যায়ে শৈবাল পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা কাসেমুল উলুম সূত্রে জানা গেছে, নিহত তাহসিনের জানাযার নামাজ সকাল ১০টায় মাদরাসায় অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ