spot_img
spot_img

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে যুবককে হত্যার পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

আবু বকর সিদ্দিক


চুয়াডাঙ্গা জেলার দর্শনার ছোট বলদিয়া সীমান্তে এক বাংলাদেশিকে হত্যার পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) কামারপাড়া সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে নিহত মুনতাজ আলীর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত (৯ অক্টোবর) শনিবার সন্ধ্যার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের মুনতাজ হোসেন কয়েকজনকে সাথে নিয়ে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ওই দিন রাত ১১টার দিকে ভারত থেকে মহিষ নিয়ে ফেরার পথে সীমান্তের নিকট পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছোড়ে। এসময় সকলে পালিয়ে রক্ষা পেলেও মুনতাজ আলীসহ (৩৫) একটি মহিষের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ মুনতাজ আলীর লাশ নিয়ে চলে যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ