spot_img

সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া কুমিল্লা কাসেমুল উলুম-এর ছাত্র তাহসিনের জানাযা সম্পন্ন

এস এম সাইফুল ইসলাম


কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পানিতে ডুবে নিহত তাহসিনের জানাযা ও দাফন সমপন্ন হয়েছে।

আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম-এর মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজের ৯ ঘণ্টা পর শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে কুমিল্লা কাসেমুল উলুম-এর ছাত্র মোহাম্মদ তাহসিন (১৬) এর লাশ উদ্ধার করা হয়েছিলো।

উল্লেখ্য, তাহসিনসহ তার চার বন্ধু আজ ভোরে কক্সবাজার পৌঁছায়। এর মধ্যে তিন বন্ধু সমুদ্রে গোসলে নামে। গোসলের একপর্যায়ে সকাল ৭টার দিকে ফয়সাল নামে এক বন্ধু সাগরে ডুবে যেতে থাকে। এ সময় তাহসিন বন্ধু ফয়সালকে উদ্ধার করতে সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু ফয়সাল কূলে উঠতে পারলেও তাহসিন স্রোতের টানে ভেসে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ