৯ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫।
এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রোববার পশ্চিম আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।
গত সপ্তাহে উত্তর-পশ্চিম আফগানিস্তানের ভূমিকম্পে এরই মধ্যে নিহত ও আহত মানুষের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সম্প্রতি দেশটির এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।











