নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার (১৪ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৩৫২ গ্রাম হেরোইন ও ২২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়েছ্
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।











