spot_img
spot_img

যুদ্ধবিমানে এসে সড়ক উদ্বোধন করবেন মোদি

এবার যুদ্ধবিমানে ভারতের উত্তরপ্রদেশে গিয়ে ‘পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে’ উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের রাজ্যের হাতে ৩৪১ কিলোমিটার দীর্ঘ ‘পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে’ তুলে দিতে চলেছেন নরেন্দ্র মোদি।

লখনউয়ের সঙ্গে ওই রাজ্যের আটটি জেলাকে সংযুক্ত করা এই এক্সপ্রেসওয়েতে সুলতানপুরের কাছে রয়েছে ৩ দশমিক ৩ কিলোমিটারের রানওয়েও। যেখানে যুদ্ধবিমান আপৎকালীন পরিস্থিতিতে নামতে পারবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সি-১৩০ সুপার হারকিউলিস যুদ্ধবিমান নিয়ে অবতরণ করবেন মোদি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ