শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। আজ সকালে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে ইতোমধ্যে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করেছে।

মো. সালাউদ্দিন আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহন ইতোমধ্যে অপেক্ষায় আছে সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ