বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেফতার ২৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ১ গ্রাম আইস, ৫২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৩০টি ইনজেকশন ও ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ