spot_img
spot_img

বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া শূণ্য আসনে উপনির্বাচনের তফসিল রোববার

আগামী রোববারে বিএনপির এমপিদের ছেড়ে দেওয়া শূণ্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, চলতি মাসের ১৮ ডিসেম্বরে আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূণ্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে এবং সভাশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসবের কথা মাথায় রেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ এবং সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হবে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ