spot_img
spot_img

নির্ধারিত কোনো দলকে নির্বাচনে আমন্ত্রণ জানাব না : ইসি

নির্বাচন কমিশনার মুহাম্মাদ আলমগীর বলেছেন, আমরা নির্ধারিত কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাব না। আমাদের তফসিল ঘোষণা হবে সব দলের জন্য।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আগামী ‘নির্বাচনে বিএনপিকে ডাকবেন কি না’ এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর একথা বলেন।

মুহাম্মাদ আলমগীর বলেন, রোববার আমাদের কমিশন সভা রয়েছে। সে সভায় শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে সিডিউল রয়েছে। সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন ঠিক কবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে মুহাম্মাদ আলমগীর বলেন, সরকারি ছুটি, পাবলিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসব আছে কি না, তা দেখেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং সিসি ক্যামেরার বিষয়ে আলোচনা হবে বলেও জানান মুহাম্মাদ আলমগীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, শূন্য আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা কাজ করবেন, এ বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ