spot_img

সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিয়েছে, নতুন কোন সংঘাত চায় না : জুলানী

সিরিয়া বিজয়ী সুন্নি মুসলমান যোদ্ধাদের সংগঠন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জুলানী বলেছেন, সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিয়েছে। এখন তারা ইসরাইলের সাথে নতুন করে সঙ্ঘাতে নিয়োজিত হতে আগ্রহী নয়। ফলে সিরিয়ার ওপর হামলা চালানোর জন্য ইসরাইল যে যুক্তি দিচ্ছে, তা মিথ্যা।

শনিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জুলনী বলেন, ইসরাইলের যুক্তিগুলো দুর্বল হয়ে পড়েছে। তাদের সাম্প্রতিক সংঘাতের কোনো যৌক্তিকতা নেই। এই লঙ্ঘনের ফলে এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বাড়ছে।

তিনি বলেন, সিরিয়ার মাটিতে ইসরাইলের এসব হামলা রেড লাইন অতিক্রম করেছে।

সুন্নি মুসলমান যোদ্ধাদের হাতে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়াতে একের পর এক অবৈধ হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ইতোমধ্যে ইতিহাসের বৃহত্তম হামলা চালিয়ে সিরিয়ার সামরিক শক্তি একেবারে গুঁড়িয়ে দিয়েছে। যদিও ইসরাইল দাবি করছে যে, তারা সেখানে স্থায়ীভাবে থাকতে চায় না। তারা সিরিয়ার অভ্যন্তরে তাদের প্রবেশকে সাময়িক বলে অভিহিত করেছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানসহ বেশ কয়েকটি আরব দেশ সিরিয়ায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ