spot_img
spot_img

জমিয়তের সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়া ইন্তেকাল করেছেন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত রাত ২টার দিকে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

মাওলানা জহিরুল হক ভূঁইয়ার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সাবেক সিনিয়র শিক্ষক এবং সাভারের বাগ্নিবাড়ি মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন।

আজ দুপুর ২টায় সাভার বিরুলিয়া বাগ্নিবাড়ী মাদরাসায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ