খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়ের পথে কাজ করে যাচ্ছেন। নজিরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বাংলাদেশে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সমানভাবে কাজ করে যাচ্ছেন।
আজ সোমবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্রর উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ জেলার নিয়ামতপুর প্রান্তে উপস্থিত থেকে জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় মডেল মসজিদ নির্মিত হচ্ছে। তিনি সব ধর্মের উন্নয়নে কাজ করেন। কারণ তিনি বিশ্বাস করেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ও উন্নয়ন হয়েছে। পৃথিবীর অনেক শক্তিশালী দেশের চেয়েও এখন বাংলাদেশের জিডিপি ও এসডিজির অগ্রগতি ভালো। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলায় বিচক্ষণতার পরিচয় দিয়েছে।এ ছাড়াও ইমাম-মুয়াজ্জিনের প্রশিক্ষণ-আবাসন, কর্মকর্তা-কর্মচারীদের জন্য কার্যালয়ের ব্যবস্থা এবং গাড়ি পার্কিং-সুবিধা রাখা হয়েছে। মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়াত কার্যক্রম ও ইসলামি সংস্কৃতিচর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।











