spot_img
spot_img

ইসলামী দলগুলোর সমন্বয়ে প্ল্যাটফর্ম গঠনে কাজ করছে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, দেশের চলমান অস্থিরতা নিরসনের একমাত্র পথ হলো ইসলামকে বিজয়ী করা। সুতরাং সকল ইসলামী দলের সমন্বয়ে মজবুত ইসলামী প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চরমোনাই’র বার্ষিক মাহফিল স্টেজে আয়োজিত জাতীয় ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুফতী রেজাউল করীম বলেন, বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। এদেশের শিক্ষা-সংস্কৃতি ও জাতিসত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নীতি ও আদর্শের ক্ষেত্রে অটল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত ৩৫ বছর ধরে রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

মুফতী রেজাউল করীম আরও বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারা রাজনীতি করেছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ঐক্য-সংহতি প্রতিষ্ঠার রাজনীতি করে নাই, এ কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে।

তিনি বলেন, চরমোনাই মাহফিলের মঞ্চ হক্কানী ওলামাদের মিলনমেলায় পরিণত হয়েছে। ওলামাদের সহযোগিতা থাকলে কোনও ষড়যন্ত্র এই কাফেলা ধ্বংস করতে পারবে না, ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ